
উত্তর তাজপুরে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; একজনের ৫ মাস, দুজনের ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর তাজপুর এলাকায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ফয়সাল নামে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবিউল ও অপু খানকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সমাজ থেকে মাদকের ভয়াল থাবা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের ধারাবাহিক এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।