জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খারশুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খারশুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তারা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করা হয় এবং জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে আরও সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।