সিরাজদিখানে গোয়ালঘরের ছাদে গাঁজা গাছ চাষ, এক ব্যক্তি গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শ্রী রাম প্রসাদ বাড়ই (৪২), পিতা- মৃত সন্তোষ বাড়ইয়ের বসতবাড়ির গোয়ালঘরের ছাদের ওপর গাঁজা গাছ চাষের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা গাছ উদ্ধার করা হলে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।