সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহামুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, সেক্রেটারি মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসাইন এবং উপজেলা শাখার সেক্রেটারি মো. ওয়াসিম মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর দায়িত্ব পালনের বিষয়ে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। সাক্ষাৎটি ছিল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের একটি সৌজন্যমূলক পরিচিতি পর্ব।