সিরাজদিখানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়ভীতি ও হুমকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হারুনুর রশীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজদিখান থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নম্বর ৪৪/২৬-এ দণ্ডবিধির ৫০৬(২) ধারায় হারুনুর রশীদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে মির্জাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নন-এফআইআর ৪৪/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি হারুনুর রশীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।