সিরাজদিখান উপজেলায় চ্যাম্পিয়ন শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়।
মোঃ মিজানুর রহমান চন্দন মৃধা, সিরাজদিখান মুন্সীগন্জ ( প্রতিনিধি )
৫৩ তম গ্রীস্মকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিযোগিতা ২০২৬, ভ্যানুঃ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়, উপজেলা অডিটোরিয়াম ও সাঁতার উপজেলা পুকুর। গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার, হ্যান্ডবল,দাবা ও কাবাডি খেলায় অংশ গ্রহন করেন এতে সাঁতারে বড়দের মধ্যে ৪ জন ১ ম স্হান,৫ জন ২য় স্হান, সাঁতার মধ্যম ৩ জন ২য় স্হান ২জন,মধ্যম ৩য় স্হান অর্জন করে মোট ১৫ জন পুরস্কার অর্জন করেন। এর মধ্যে দাবা,কাবাডি ও হ্যান্ডবলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। আজ সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম এবং সহকারী শিক্ষক বৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করার সময় প্রধান বলেন খেলাধুলায় যেমন চ্যাম্পিয়ন হয়েছো সাথে লেখাপড়ায় ভালো করতে হবে, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন, তিনি আরও বলেন এই অর্জন শুধু তোমাদের নয় স্কুলের এর ধারা বজায় রাখতে হবে। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।