1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

কৃষি প্রণোদনায় সিরাজদিখানে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

কৃষি প্রণোদনায় সিরাজদিখানে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা, খুঁটি ও জৈব সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল্লাহ্। তিনি বলেন, কৃষকদের উৎপাদনমুখী করতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষিবান্ধব নানা কর্মসূচি চলমান রয়েছে। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন এই লক্ষ্য নিয়েই সরকার নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা, খুঁটি ও জৈব সার, লেবু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারা ও জৈব সার এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড শাকসবজি যেমন কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। তিনি বলেন, কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বীজ, সার, চারা, খুঁটি ও জৈব সার তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এই কৃষিবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়োপযোগী এ প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং তাদের আর্থিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park