
চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চোরমর্দনে যুব সমাজের উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট চারটি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শরীফ খান। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের এমন উদ্যোগে স্থানীয় যুবসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আল-আমীন শিকদার। তাঁর সভাপতিত্বে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান, আওলাদ হোসেন, আবু কালাম, মোঃ রনি, ঘনেশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, চোরমর্দন যুব সমাজের এ উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।