1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ৫২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার; সিরাজদিখানে গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ৫২ দিন পর মাটিচাপা লাশ উদ্ধার; সিরাজদিখানে গ্রেপ্তার ৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে নিখোঁজ আওলাদ হোসেন (৬৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দীর্ঘ ৫২ দিনের তদন্ত শেষে একটি গরুর খামারের রান্নাঘরের মেঝের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানায়, জমিজমা স্ত্রীর নামে লিখে দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park