1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখে অভিজ্ঞতা অর্জন ভিএম রাব্বি হোসাইনের

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখে অভিজ্ঞতা অর্জন ভিএম রাব্বি হোসাইনের

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সরাসরি জাতীয় সংসদ ভবনে বসে দেখার সুযোগ পেয়েছেন জাতীয় ছাত্রশক্তি সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব ভিএম রাব্বি হোসাইন।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে পেরে তিনি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অধিবেশন প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে নিজের রাজনৈতিক পথচলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভিএম রাব্বি হোসাইন বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে তিনি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। সংসদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরার প্রক্রিয়া তাকে নতুন অভিজ্ঞতা ও রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে।

তিনি বলেন, “সংসদ অধিবেশন শুধু বক্তব্য দেওয়া কিংবা রাজনৈতিক বিতর্কের জায়গা নয়; এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সমস্যার কথা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা।”
ভিএম রাব্বি হোসাইন আরও বলেন, সংসদে জনগণের কথা আরও জোরালোভাবে উঠে আসা প্রয়োজন। দেশের স্বার্থে গঠনমূলক আলোচনা, যুক্তিনির্ভর বিতর্ক এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য পরিচালিত হবে এবং জাতীয় সংসদ হবে জনগণের কথা বলার কার্যকর মঞ্চ। তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের স্বার্থে ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতিতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
বর্তমানে ভিএম রাব্বি হোসাইন জাতীয় ছাত্রশক্তি, সিরাজদিখান উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park