1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

তাজপুর-দানিয়াপাড়া ঈদগাহ কবরস্থানে যুবসমাজের প্রশংসনীয় উদ্যোগ: মরদেহ সুরক্ষার ছাউনি, হ্যান্ডমাইক ও স্প্রে মেশিন প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

তাজপুর-দানিয়াপাড়া ঈদগাহ কবরস্থানে যুবসমাজের প্রশংসনীয় উদ্যোগ: মরদেহ সুরক্ষার ছাউনি, হ্যান্ডমাইক ও স্প্রে মেশিন প্রদান
নিজস্ব প্রতিবেদক:
তাজপুর ও দানিয়াপাড়া এলাকার যুবসমাজের নিজস্ব অর্থায়ন ও সার্বিক উদ্যোগে স্থানীয় ঈদগাহ কবরস্থানে লাশ দাফনের সুবিধার্থে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিকূল আবহাওয়ায় মরদেহ সুরক্ষায় স্টিলের তৈরি একটি বহনযোগ্য ছাউনি (কবর ঢাকার ঘর), জানাজা ও কবরস্থানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য বহনযোগ্য হ্যান্ডমাইক এবং কবরস্থান পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার একটি স্প্রে মেশিন।
গতকাল তাজপুর-দানিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কবরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে যুবসমাজের প্রতিনিধিরা জানান, বিশেষ করে বর্ষাকাল বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মরদেহ দাফন করতে গিয়ে স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সেই মানবিক দিক বিবেচনা করে এবং কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ থেকে যুবসমাজের সবাই মিলে এই উদ্যোগ গ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সামগ্রীগুলো ব্যবহারের ফলে দাফনকার্য পরিচালনা অনেকটাই সহজ ও সুশৃঙ্খল হবে।
সামগ্রী গ্রহণকালে কবরস্থান পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য মুরুব্বিরা যুবসমাজের এই মহতী ও সময়োপযোগী কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তরুণ প্রজন্মের এমন নিঃস্বার্থ ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ পুরো সমাজের জন্য দৃষ্টান্তমূলক। ভবিষ্যতেও সমাজের প্রতিটি জনকল্যাণমূলক কাজে যুবসমাজ একইভাবে এগিয়ে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তাদের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বিয়ান, এলাকার যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park