1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ হয়েছে। তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাড়ির পথে রওনা হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচিতে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ ও সদস্য সচিব হাজী আবুল হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হক সরকার,ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক হাজী আমিনউদ্দীন চৌধুরী,সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন,সদস্য সাঈদ হোসেন,৪ নং ওয়ার্ড সভাপতি জমির মুন্সী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,৫ নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন ভুট্টু সহ বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমুদ্র ভ্রমণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্প্রীতি আরও দৃঢ় হয়। কর্মসূচির বিভিন্ন সময়ে দলকে আরও সুসংগঠিত, তৃণমূলনির্ভর ও নেতাকর্মীবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে নেতাকর্মীরা মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

তিন দিনের সমুদ্র ভ্রমণ শেষে আনন্দঘন পরিবেশে নিজ নিজ এলাকায় ফিরছেন বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park