1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

শ্রীনগরে তীর্থঘাট–বড়ঘাট সড়কের বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পঠিত

শ্রীনগরে তীর্থঘাট–বড়ঘাট সড়কের বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ

মিজানুর রহমসন মৃধা, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর তীর্থঘাট থেকে বড়ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। বর্ষার বৃষ্টিতে এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহার করতে হয়। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের হাসপাতালে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সামান্য দূরত্ব অতিক্রম করতেও তাদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী আরও বলেন, সড়কটি ইছামতী নদীর পাড় ঘেঁষে হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার গর্ত এড়িয়ে চলতে গিয়ে কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারালে সরাসরি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সড়কটি সংস্কার না করা হলে যে কোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে টেকসইভাবে পিচঢালাই করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন। তারা জানান, বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে গর্তগুলো আরও বড় হচ্ছে, ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।

এ বিষয়ে বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং হাজারো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park