1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সিরাজদিখান উচ্চ বিদয়ালয়ে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | ১ জুলাই ২০২৬ খ্রি. :
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ হোক বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে এই মহতি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১ জুলাই বুধবার ২০২৬ ইং প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির সূচনা করা হয়।
​দেশব্যাপী বৃহৎ এই পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোতালেব হোসেন মনির স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য শাহিন হাওলাদার এবং কামাল হোসেন।
​সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ উপস্থিত অনন্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই ঐতিহাসিক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সারা দেশের মতো স্থানীয় পর্যায়েও সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়মিত গাছ লাগানোর এবং রোপণকৃত চারার সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park