1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও কেক কাটা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও কেক কাটা

মোঃ মিজানুর রহমান চন্দন মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, প্রখ্যাত চিকিৎসক ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে তাঁর প্রতিষ্ঠিত উত্তরা মহিলা কলেজ হাসপাতালের দ্য মেডিকোস ক্যান্টিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন দেশের চিকিৎসা অঙ্গনের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। চিকিৎসাসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর কর্মময় জীবন ও মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মহিলা কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ফিরোজ কবির, পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার মামুনুর রশীদ, ডেপুটি ডিরেক্টর ডা. আমিনা হক, অধ্যাপক ডা. শায়লা চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা।

এ সময় বক্তারা অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ শাহ আলম আলমাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park