1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীমতি রাধারানীর জন্মতিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় মঙ্গলআরতির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। দুপুর ১২টায় শ্রীমতি রাধারানীর অভিষেক এবং দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্দিরের ভক্ত, অনুসারী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটির সভাপতি বাবু অধীর চন্দ্র ঘোষ বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও মন্দির কমিটির উদ্যোগে শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে পালন করা হয়েছে।”

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, “শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটি সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও মহাসমারোহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উদযাপন করা হয়েছে। সকল জীবের মঙ্গল কামনায় রাধারানীর অভিষেক ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্য বাপ্পী ঘোষ, প্রভাষীষ ঘোষ দিপু, অশোক ঘোষ, হরেকৃষ্ণ ঘোষ, ফনিরাম দাস, কমল দে, জীবন দাস, শিমুল ঘোষ, শ্রাবণ ঘোষসহ স্থানীয় ভক্তবৃন্দ এবং ইসকন নামহট্ট সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park