1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

সিরাজদিখানে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সিরাজদিখানে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানা পুলিশ।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা এ অভিযানে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় তিনজন, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ জন, চুরি মামলায় দুজন, নিয়মিত মামলায় চারজন, রাজনৈতিক মামলায় একজন এবং সন্দেহজনক হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ২৩ জন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালত ও কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park