1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন কমপ্লেক্সে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর থেকেই সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। আগুনের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের স্বাভাবিক কার্যক্রমেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনায় কারিগরি জটিলতা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সচল করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও সচল হতে কিছুটা সময় লাগতে পারে। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park