1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

৩৫ বছর বয়সীদের জন্য সুখবর: এসএফডিএফে ৪৪ পদে নিয়োগ, আবেদন চলবে ২৭ জুলাই পর্যন্ত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

৩৫ বছর বয়সীদের জন্য সুখবর: এসএফডিএফে ৪৪ পদে নিয়োগ, আবেদন চলবে ২৭ জুলাই পর্যন্ত

স্টাফ রিপোর্টার

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)। প্রতিষ্ঠানটি ১০ম ও ১৪তম গ্রেডের চারটি পদে মোট ৪৪ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা ব্যবস্থাপক পদে ১০ জন, মাঠ কর্মকর্তা পদে ২৫ জন, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে ৭ জন এবং ড্রাইভার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে উপজেলা ব্যবস্থাপক পদটি ১০ম গ্রেডের, যার মাসিক বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। অন্যদিকে মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদগুলো ১৪তম গ্রেডের, যেখানে মাসিক বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের ক্ষেত্রে ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২৭ জুলাই ২০২৬। তাই শেষ মুহূর্তের চাপ এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park