1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মাদক ও সালিস বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার ওমর ফারুক রিগ্যান, তরুণদের আস্থার প্রতীক

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

মাদক ও সালিস বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার ওমর ফারুক রিগ্যান, তরুণদের আস্থার প্রতীক

স্টাফ রিপোর্টার:
মাদক ও সালিস বাণিজ্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা পালন করে স্থানীয় তরুণদের মাঝে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন ওমর ফারুক রিগ্যান। সামাজিক অন্যায়, মাদক বিস্তার এবং অবৈধ সালিস বাণিজ্যের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের ভাষ্য, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। তার এই অবস্থানকে অনেকেই সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে মূল্যায়ন করছেন।

ওমর ফারুক রিগ্যান বলেন, “মাদক ও সালিস বাণিজ্য সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park