
রংপুর-১ আসনে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
নিজেস্ব প্রতিবেদক:
রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রায়হান সিরাজী এমপি-এর বিশেষ বরাদ্দে ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতায় মর্নেয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন। সড়কটি নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জনকল্যাণমূলক এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপি রায়হান সিরাজীর বিশেষ বরাদ্দে বাস্তবায়িত এই প্রকল্প এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।