1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

গৌরনদীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

গৌরনদীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

শনিবার (১০ অক্টোবর) বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকনুজ্জামান পনির, গৌরনদী উপজেলা বিএনপির সেক্রেটারি জহির সাজ্জাদ হান্নান শরিফ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. জহিরুল ইসলাম এবং ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. রুহোল আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো. নূর আলম খান। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনের সহযোগিতায় রয়েছে গৌরনদী উপজেলা প্রশাসন, বরিশাল।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে।

বই মানুষের জ্ঞান, চিন্তা ও মননশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্রাম্যমাণ বইমেলার মাধ্যমে সব বয়সী পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া এবং সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলা গৌরনদীর শিক্ষার্থী, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি জ্ঞানমনস্ক ও আলোকিত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park