1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সিরাজদিখান থানার শরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সিরাজদিখান থানার শরিফুল ইসলাম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানায় কর্মরত এএসআই মো. শরিফুল ইসলাম। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কর্মমূল্যায়নে মাদক উদ্ধার, অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

এএসআই মো. শরিফুল ইসলাম সিরাজদিখান থানায় কর্মরত রয়েছেন। সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, এ স্বীকৃতি তাঁর মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং সার্বিক পুলিশি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান; সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, মো. সোলায়মান, মো. আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় শরিফুল ইসলামের এ অর্জন সিরাজদিখান থানা পুলিশের জন্যও একটি ইতিবাচক স্বীকৃতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park