1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর।

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর।

মোঃ মিজানুর রহমান মৃধা
সিরাজদিখান, মুন্সীগন্জ।

মুন্সীগন্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যালয় রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন এর বেদখল জায়গা দখল জায়গা দখল মুক্ত করেন শিক্ষার্থীরা। আজ ২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১ টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা খবর পেয়ে ছোটে আসেন এবং সকলে মিলে জায়গার বেড়া ভেঙে ফেলেন। শেখরনগর বাজার রাস্তা ও ইছামতী নদীর পাড় সংলগ্ন দীর্ঘদিন যাবৎ আঃ মালেক স্কুলের জায়গাটি অবৈধভাবে দখল করার চেষ্টা করে আসছিল। অত্র বিদ্যালয়ের কমিটির সাবেক মেম্বার আঃ মালেক তালুকদার। সে জায়গাটি বাঁশ দিয়ে চারিদিকে বেড়া দিয়ে আটকিয়ে রেখেছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মামুন,বারি স্যার সহ অন্যান্য শিক্ষক ও শত শত শিক্ষার্থী এসৃয় উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়া বলেন, স্কুল দীর্ঘদিন যাবৎ এই জায়াটি ভোগ দখল করে আসছে। মালেক তালুকদার স্কুলের দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া হিসাবে ২০০৯ সাল পর্যন্ত স্কুল কর্তৃপক্ষকে ভাড়া পরিশোধ করে আসছিল পরে হঠাৎ করে ভাড়া বন্ধ করে দেয়। অনেকবার বলার পরও সে ভাড়া পরিশোধ করেন নাই। অপরদিকে আঃ মালেক তালুকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ২০০২ সনে জায়গা ক্রয় করেছি, নদীতে বোট চলাচল করে মাটি ভেঙ্গে যায় এবং এখানে বোট নোঙ্গর করে তাই আমি বেড়া দিয়েছি। বেলু ও লিটনের জায়গা, আমি তাদের নিকট থেকে বেড়া দেওয়ার জন্য কোনরকম অনুমতি নেই নাই। জায়গা আমার নয়। স্কুল কর্তৃপক্ষ জায়গার বেড়া ভেঙে দিয়েছে তাতে আমার কোন আপত্তি নাই। আমি জাগায়া কিনছি কাগজ পত্রে আমি যদি পাই পাবো আর না পেলে আমার কোন কথা নাই। শিক্ষার্থীদের সাথে কথা বল্লে শিক্ষার্থীরা বলেন। আমরা খবর পেয়ে স্যারদের ঘটনা জানাই এবং স্যারদের সাথে জায়গায় এসে দেখি জায়গার চারিদিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া আমরা সকলে মিলে বেড়া ভেঙে ফেলি। স্কুলের জায়গা অন্যায় ও অবৈধভাবে দখল করার চেষ্টা করলে আমরা শিক্ষার্থীরা সহ্য করবো না। কোন দখলদারকে স্কুলের জায়গা দখল করতে দেওয়া হবে না। কেউ যদি স্কুলের জায়গা অবৈধভাবে দখল করতে আসে তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park