1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে ‘ছিনিমিনি’; মুন্সীগঞ্জে বেকারি মালিককে ৯০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে ‘ছিনিমিনি’; মুন্সীগঞ্জে বেকারি মালিককে ৯০ হাজার টাকা জরিমানা

মিজেস্ব প্রতিবেদক:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ খাদ্য প্রত্যেক ভোক্তার মৌলিক অধিকার। অথচ সেই অধিকারকে উপেক্ষা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করে মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত মনিটরিং অভিযানে ‘বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’তে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খোলা অবস্থায় ডাস্টবিন রাখা, কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং কেকের নিচে স্বাস্থ্যসম্মত সাদা কাগজের পরিবর্তে পুরোনো খবরের কাগজ ব্যবহার করার মতো গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। সচেতন মহলের মতে, ভোক্তাদের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা উচিত নয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিক দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park