
এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
আমিনুল ইসলাম লিপু,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোটে এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোট ১২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
সম্প্রতি চিত্রকোট মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে তারা যেন সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকোট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক বাবু সমীর কুমার।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম, সিরাজদিখান থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক শাহীন, সিরাজদিখান থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, চিত্রকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন মনির, চিত্রকোট ইউনিয়ন যুবদলের নেতা সাজ্জাদুল ইসলাম সাগর, যুবদল নেতা শাহজাহান, এসএসসি ১৯৯৩ ব্যাচের পরীক্ষার্থী সামসুদ্দিন খান ও বিপ্লব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মোঃ সিয়াম, পিতা মোঃ আমিনুল ইসলাম লিপু, মাতা মোসাম্মৎ শামীমা আক্তার, চিত্রকোট, সিরাজদিখান, মুন্সীগঞ্জসহ মোট ১২ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এসএসসি ’৯৩ বন্ধু মহলের এ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ।