
শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা ।
মিজানুর রহমান মৃধা চন্দন
সিরাজদিখান মুন্সীগন্জ
সিরাজদিখানের শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি মো রামজান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ ২৮ আগষ্ট শুক্রবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাহিয়াত হোসেন, অন্যান্য সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল মুসলিম গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হোসেন অপু , রাজউকের সাবেক চিফ ইন্জিনিয়ার মোবারক হোসেন, রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ( এডহক) মোঃ জাকির হোসেন, আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এডিশনাল পিপি ঢাকা জজ কোট এডভোকেট ওমর ফারুক রাসেল, সমাজ সেবক শাহ আলম মিয়া, সিরাজ দিখান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জামান, আরবিএসআই এর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইজুূ্দিন সাজু, নতিন এডহক কমিটির সদস্য ( অভিভাবক প্রতিনিধি )
সৌভাগ্য চন্দ্র বর্মন ( শিক্ষক প্রতিনিধি )
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কালাম আজাদ
সভায় সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফকরুল আলম। নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরন করে নন উপস্থিত অতিথি বৃন্দ। উপস্থিত বক্তাগন তাদের বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়নের উপর তাগিদ দেন, নিয়মিত স্কুলে আসা, ক্লাসে আসা সাপ্তাহিক ক্লাস পরীক্ষা নেওয়া ক্লাসে শিক্ষার্থীদের পাঠ দানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য তাগিদ প্রদান করেন।