
কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে বাসাইলে রাতভর মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, চরবিশ্বনাথ, সতুরচর ও গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে জড়িত অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে বালু ভরাটে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।