1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

চিত্রকোটে জন্মাষ্টমী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

চিত্রকোটে জন্মাষ্টমী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের ঘোষণা

স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা ৫ নম্বর ওয়ার্ডের দাসপাড়া নাট মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জসিম উদ্দিন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখাই তাঁর লক্ষ্য। তিনি চিত্রকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান।

তিনি বলেন, চিত্রকোট ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফি মিয়া, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন , ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঙ্গল বেপারী, পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিমল দাস, যুবদলের লিয়াকত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

জন্মাষ্টমীর এই ধর্মীয় আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দাসপাড়া নাট মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে জসিম উদ্দিন স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

স্থানীয়রা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এমন মিলন সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বহন করে। আগামী দিনেও চিত্রকোট ইউনিয়নে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park