1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

সিরাজদিখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আমিনুল ইসলাম লিপু, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) চিত্রকোট ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মসূচি বাস্তবায়ন করছে চিত্রকোট ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম।

বক্তারা বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজে রাঙায় না, এটি মানুষের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ অস্তিত্বেরও অন্যতম ভিত্তি। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও জোরদার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park