1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মাদক ও অপসংস্কৃতি রোধে খেলাধুলার বিকল্প নেই: তাজপুরে ফুটবল টুর্নামেন্টে অ্যাডভোকেট শরীফ খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মাদক ও অপসংস্কৃতি রোধে খেলাধুলার বিকল্প নেই: তাজপুরে ফুটবল টুর্নামেন্টে অ্যাডভোকেট শরীফ খান

​নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:

যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সুস্থ ধারার সমাজ গঠনে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট শরীফ খান। তিনি বলেন, “যুবসমাজকে মাদক ও যাবতীয় অপসংস্কৃতি থেকে দূরে রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করে।”

​মুন্সীগঞ্জের সিরাজদিখানের তাজপুর (বকুল তলা) মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

​আজকের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ‘খান ব্রাদার্স’ ও ‘সরদার একাদশ’। টানটান উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ খেলায় খান ব্রাদার্সকে পরাজিত করে বিজয়ী হয় সরদার একাদশ।

​খেলা শেষে অ্যাডভোকেট শরীফ খান উভয় দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং বিজয়ী সরদার একাদশকে অভিনন্দন জানান। একই সাথে এমন সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park