1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসের মাটিতে নিজের উপার্জনের একটি বড় অংশ সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের সন্তান মানব ঘোষ। নিঃস্বার্থ সমাজসেবা ও মানবিক কাজের মাধ্যমে তিনি আজ মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের কাছে এক নির্ভরতার নাম।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মানিক ঘোষের ছেলে মানব ঘোষ। প্রবাসে পাড়ি জমানোর আগে তিনি দীর্ঘদিন দেশে বাবার সঙ্গে ব্যবসা পরিচালনা করছিলেন। তবে সবসময়ই তার অন্তরে কাজ করত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ। সেই ভাবনা ও জীবনের তাগিদে একসময় তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।
পরবাসে কঠোর পরিশ্রমের পাশাপাশি তিনি ভুলে যাননি দেশের সুবিধাবঞ্চিত ও বিপদে পড়া মানুষদের কথা। নিজের উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি নিয়মিত ব্যয় করছেন অসহায় ও সাধারণ প্রবাসীদের সহায়তায়। মালয়েশিয়ায় অবস্থানরত কর্মহীন কিংবা খাদ্য সংকটে থাকা অসহায় মানুষদের তিনি নিজ দায়িত্বে নিয়মিত খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন।
শুধু খাদ্য সহায়তাই নয়, দীর্ঘদিন ধরে অর্থাভাবে দেশে ফিরতে না পারা নিঃস্ব প্রবাসীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। বিমান টিকিটের ব্যয়ভার বহন করতে না পেরে যারা দেশে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন, এমন বহু প্রবাসীকে নিজের অর্থায়নে বিমানের টিকিট কেটে দেশে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।
মানব ঘোষের এই মানবিক কর্মকাণ্ড মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের মানুষের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রবাসে এমন পরোপকারী উদ্যোগ দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছে। নিঃস্বার্থ এই মানবিক মানুষের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে তার এই কল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park