1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পঠিত

সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা; শেষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিয়াজ মাহমুদ মান্নান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ৮ নম্বর ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন শেখ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য রিয়াজ মাহমুদ মান্নান, চিত্রকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সেলিম রানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ লুৎফর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস। তিনি মাদক, জুয়া ও কিশোর অপরাধের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল আহমেদ রনি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা ৮ নম্বর ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্থ সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park