1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ইছামতী নদীর দুই তীরে দর্শনার্থীদের ঢল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৪৪ বার পঠিত

সিরাজদিখানে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ইছামতী নদীর দুই তীরে দর্শনার্থীদের ঢল

মোঃ মিজানুর রহমান চন্দন মৃধা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইছামতী নদীতে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী।

নৌকা বাইচকে ঘিরে শেখরনগরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। নদীর দুই তীর, বিভিন্ন ভবনের ছাদ, গাছের ডাল এবং ইঞ্জিনচালিত নৌকায় দাঁড়িয়ে দর্শনার্থীরা উপভোগ করেন ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা। বাইচে অংশ নেওয়া নৌকার মাঝি ও বাইচপ্রেমীদের নাচ-গান ও উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বাইচ উপলক্ষে নদীর দুই তীরে বসে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট। নানা রকম খাবার, খেলনা ও প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে দোকানিরা আসেন। ফলে জমে ওঠে বেচাকেনাও।

এবারের বাইচে তেঘরিয়ার ‘তুফান-২’ ও খালপাড় থেকে আসা দুটি নৌকা অংশ নেয়। নৌকা দুটি শেখরনগর থেকে ফৈনপুর-বরাম পর্যন্ত নদীপথে যাওয়া-আসা করে বাইচ প্রদর্শন করে দর্শকদের আনন্দ দেয়।

স্থানীয়দের মতে, শেখরনগরে নৌকা বাইচ আয়োজনের জন্য উপযোগী নদী ও পরিবেশ রয়েছে। তবে নানা কারণে প্রত্যাশিত মাত্রায় বড় ও জমজমাট নৌকা বাইচ আয়োজন করা যাচ্ছে না। উপস্থিত অনেক দর্শকই আগামীতে আরও বড় পরিসরে আকর্ষণীয় নৌকা বাইচ আয়োজনের দাবি জানান।

তাদের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের উদ্যোগে আগামীতে শেখরনগরে আরও বড় পরিসরে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হবে। এতে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য যেমন সংরক্ষিত হবে, তেমনি বিনোদনের সুযোগ পাবেন স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

শেখরনগরের ইছামতী নদীতে আরও আকর্ষণীয় ও জমজমাট নৌকা বাইচ দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাইচপ্রেমীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park