1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মাদক, জুয়া ও কিশোর অপরাধ নির্মূলে মরিচা ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

মাদক, জুয়া ও কিশোর অপরাধ নির্মূলে মরিচা ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজ মাহমুদ মান্নান, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের মরিচা ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য রিয়াজ মোহাম্মদ মান্নান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সঞ্জিত কুমার ঘোষ, তদন্ত কর্মকর্তা,শেখরনগর তদন্ত কেন্দ্র। বিশেষ বক্তা ছিলেন এসআই মো. আক্কাস আলী, শেখরনগর তদন্ত কেন্দ্র।

সভায় সভাপতিত্ব করেন মরিচা ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ দ্বীন ইসলাম এবং সঞ্চালনা করেন চিত্রকোট ইউনিয়ন যুবদল নেতা মো. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও কিশোর অপরাধ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় সম্পৃক্ত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা মাদক ও অপরাধমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park