1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল গোয়ালীমান্দ্রা এলাকার রান্দা (রিয়া) টং ঘরের উত্তর পাশে ইটের সোলিং রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তৈয়ব শেখ (৩৩), পিতা- নুরুল হক, গ্রামের বাড়ি কামারখোলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park