1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টুংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মো. আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে এসআই আব্দুর রউফ, এএসআই মো. সিরাজুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তাররা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার আমান উল্লাহর ছেলে মোর্শেদ আলম এবং চাঁদপুর সদর উপজেলার মোমিনপুর এলাকার মৃত মফিজ ডাক্তারের ছেলে শাহাদাত হোসেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত এমন গোপন তথ্যের ভিত্তিতে দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইজনকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park