1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

যুক্তরাষ্ট্রে নজরুলজয়ন্তীর আয়োজনে মুগ্ধতা ছড়ালেন কামরুজ্জামান রনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

যুক্তরাষ্ট্রে নজরুলজয়ন্তীর আয়োজনে মুগ্ধতা ছড়ালেন কামরুজ্জামান রনি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশজুড়ে যখন চলছে নানা আয়োজন, ঠিক সেই আবহ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিডার পার্কেও। ‘চেতনাতে নজরুল’ শিরোনামে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, কলকাতা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দর্শকের উপস্থিতি আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের নাট্যপরিচালক, থিয়েটার ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী কামরুজ্জামান রনি। নজরুলসংগীত পরিবেশনায় শুদ্ধ সুর, সংযত আবেগ ও আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতির মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তার পরিবেশনা শেষে বারবার করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, সংগীত পরিচালক হিসেবেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন কামরুজ্জামান রনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে মঞ্চস্থ ‘Flowers of Errors’ নাটকের সংগীত পরিচালনার দায়িত্ব সফলভাবে পালন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অস্টিনে মঞ্চায়িত হতে যাওয়া নাটকের সংগীত পরিচালনার দায়িত্বও পালন করছেন এই গুণী শিল্পী।

আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি মিলেছে তার কাজের। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা গায়ক এবং সেরা এডিটর এই দুই বিভাগেই মনোনয়ন অর্জন করেছেন কামরুজ্জামান রনি।

প্রবাসের মাটিতে নজরুলচর্চা ও বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এমন আয়োজন এবং তাতে কামরুজ্জামান রনির অনবদ্য পরিবেশনা দর্শক-শ্রোতাদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park