1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

১৪ জুলাই সিরাজদিখানে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, গণমানুষের সঙ্গে মতবিনিময়ে থাকবেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

১৪ জুলাই সিরাজদিখানে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, গণমানুষের সঙ্গে মতবিনিময়ে থাকবেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদন:

আগামী ১৪ জুলাই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গণমানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের আলোচিত দুই কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য শীর্ষ নেতারা। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ছাত্রশক্তি, মুন্সিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম নয়ন। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে সিরাজদিখানজুড়ে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, সমন্বয় এবং বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও মতামত সরাসরি জানার লক্ষ্যেই এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা চাই সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নিয়ে নিজেদের কথা কেন্দ্রীয় নেতাদের সামনে তুলে ধরুন। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি।

এদিকে, কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, সাংগঠনিক সমন্বয় এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির নানা উদ্যোগ ইতোমধ্যেই দৃশ্যমান। আয়োজকদের প্রত্যাশা, এ গণসংযোগ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে এবং গণমানুষের প্রত্যাশা ও দাবি-দাওয়ার একটি কার্যকর বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park