1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

রশুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে হাজী মোঃ হোসেন ঢালী’র প্রার্থিতা ঘোষণা ও উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রশুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে হাজী মোঃ হোসেন ঢালী’র প্রার্থিতা ঘোষণা ও উঠান বৈঠক
​নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ওই ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ হোসেন ঢালী।
​প্রার্থিতা ঘোষণার পর ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন তিনি। বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক, মুরুব্বি ও সাধারণ ভোটাররা দলে দলে অংশ নেন।
​উঠান বৈঠকে হাজী মোঃ হোসেন ঢালী বলেন, “আমি অবহেলিত ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গঠন করাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
​বৈঠকে উপস্থিত স্থানীয় ভোটাররা হাজী মোঃ হোসেন ঢালী’র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং আসন্ন নির্বাচনে তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। স্থানীয়রা জানান, হাজী মোঃ হোসেন ঢালী একজন যোগ্য এবং সমাজসেবক মানুষ। তিনি মেম্বার নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
​নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে এই উঠান বৈঠক এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park