1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ভোক্তা অধিকারের অভিযানে রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ভোক্তা অধিকারের অভিযানে রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব নামের একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালে দেখা যায়, রেস্তোরাঁটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park