1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে আখ বিক্রেতাকে মারধর, ভাইকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

সিরাজদিখানে আখ বিক্রেতাকে মারধর, ভাইকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আখ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া (মোকামখোলা) এলাকায় রাজনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আমির হোসেন (৪০) জানান, তিনি প্রায় এক বছর ধরে ওই এলাকায় আখ বিক্রি করে আসছেন। তার অভিযোগ, স্থানীয় বাদল (২০) ও বাবুল (২৪) প্রায়ই জোরপূর্বক তার আখ/গেন্ডারী নিয়ে যায়। টাকা চাইলে তারা গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

সোমবার বিকেলে অভিযুক্তরা পুনরায় আখ নেওয়ার চেষ্টা করলে টাকা দাবি করেন আমির। এ সময় তারা তাকে ধস্তাধস্তি করে রাস্তায় ফেলে দেয়। তার চিৎকারে ভাই মিলন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে কিল-ঘুষি মারার পর বাঁশ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে তার কান ও চোয়ালের নিচের অংশে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দুই ভাইকে যেখানে পাবে সেখানে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। আহত মিলনকে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আমির হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park