1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, অটোরিকশাচালকসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

সিরাজদিখানে কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, অটোরিকশাচালকসহ দুইজন আটক

মোঃ মিজানুর রহমান মৃধা,সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে অটোরিকশাচালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার শেখরনগর কালীমন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুল জব্বার (৪৪), পিতা: আব্দুস সাত্তার এবং নবাবগঞ্জ উপজেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০), পিতা: সালাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলজিয়া আক্তার মিম (১৪) নামে এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি অটোরিকশায় তুলে বাড়ৈখালীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা অটোরিকশাটি আটক করে এবং দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে আটক দুইজন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park