
সিরাজদিখানে কৃষিজমি ও পুকুর ভরাটে অভিযান, ১২০০ মিটার পাইপ বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার তালতলা বাজার সংলগ্ন এলাকায় কৃষিজমি ও পুকুর অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভরাট কাজে ব্যবহৃত আনুমানিক ১২০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেয় প্রশাসন।
অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও জলাশয় সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।