1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তরপাড়া ইয়ং স্টারের জয়

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

সিরাজদিখানে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তরপাড়া ইয়ং স্টারের জয়

মোরসালিন রহমান,সিরাজদিখান(মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে উত্তরপাড়া ইয়ং স্টার ও লক্ষীবিলাস টাইগার্স মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে লক্ষীবিলাস টাইগার্সকে পরাজিত করে উত্তরপাড়া ইয়ং স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী। খেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সিফাত হোসেন সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ খায়ের, সহ-সভাপতি মারফত আলী, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনালে বিজয়ী উত্তরপাড়া ইয়ং স্টার দলের হাতে পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানার্সআপ লক্ষীবিলাস টাইগার্স দলের হাতে একটি ওয়াশিং মেশিন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park