1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আহমেদ সোহাগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান, সোহাগ জমিটি কিনতে চাইলে মালিকপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি স্পেন শাহ আলমের প্রভাব খাটিয়ে জোর করে জমিটি দখল করেন এবং সেখানে তাদের নামে সাইনবোর্ড লাগায়।

ভুক্তভোগীরা আরও বলেন, বিষয়টি নিয়ে গত ৭ জুন থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগের ১৭ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, তিনি ৭ জুনের পর থানায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, তবে এখন অবগত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park