1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান: ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মজনু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় হিজলা ব্রিজের বিপরীতে মজনুর দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান থানার এসআই (নিঃ) মো. শাহ আলী। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

গ্রেপ্তার মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার বানিয়াবাড়ী (পাঁচপাল্লা) এলাকার আঃ রশিদের ছেলে। তিনি বর্তমানে সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আক্কাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park