1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালসুর শ্মশান মন্দিরে উৎসবমুখর পরিবেশে দীপাবলি উদযাপন, বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম শেখরনগরে পুলিশের বিশেষ অভিযান: ৬০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার শেখরনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত স্কুলের বেদখল জায়গা দখল মুক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থীর। সিরাজদিখানে নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেশসেরা মুন্সীগঞ্জের সজীব রায় সিরাজদিখানে ২৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানে জুয়া খেলার অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার চোরমর্দনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি অ্যাডভোকেট শরীফ খান, সভাপতিত্বে আল-আমীন শিকদার

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১৮ বার পঠিত

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বার্তা

নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে থানায় খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আশিক মনি দাস ও রনি চন্দ্র মন্ডলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এ অভিযানের সফল বাস্তবায়ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সিরাজদিখান একসময় সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলায় পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park