1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ১৫ পিস ইয়াবাসহ ৫১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

সিরাজদিখানে ১৫ পিস ইয়াবাসহ ৫১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সিরাজদিখান থানাধীন চিত্রকোট ইউনিয়নের কালিপুর সাকিনস্থ সৈয়দপুর থেকে বড়াম বাজারগামী পাকা সড়কে ইফতেখার আহম্মেদের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) আক্কাস আলী সেখ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাজু আহম্মেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজু আহম্মেদ সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park