1. admin@munshiganjeralo24.com : admin :
  2. roeblbapare@gmail.com : Md Robel Bapare : Md Robel Bapare
  3. robin@gmail.com : Robin Morul : Robin Morul
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে সিরাজদিখানে যুবকের ২ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার শেখরনগরে মা ও শিশু সহায়তা কর্মসূচির SBCC প্রশিক্ষণ মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থার প্রতীক সিরাজদিখানের মানব ঘোষ: আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন এসএসসি ’৯৩ বন্ধু মহলের উদ্যোগে চিত্রকোটে ১২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ডা. সজীব চন্দ্র মন্ডল: চিকিৎসা সেবায় গর্বিত গোটা ইউনিয়ন ও এস এস সি ২০০৩ ব্যাচ সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাজিরা খাতায় স্বাক্ষর, কর্মস্থলে নেই অফিস সহায়ক

সিরাজদিখানে ১৫ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সিরাজদিখানে ১৫ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইনসহ সানাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের ছবিল মার্কেটের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সানাল সিরাজদিখান উপজেলার কয়রাখোলা (সাপেরচর) গ্রামের শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) আশরাফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সানালকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মুন্সিগঞ্জের আলো ২৪
Theme Customized By Shakil IT Park